ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামপাড়ায় সিএমপি দক্ষিণ বিভাগের কাবাডি টুর্নামেন্টের বাছাইপর্ব সম্পন্ন

  • আপডেট সময় : ০৫:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 58

তরুণদের মাঠমুখী ও মাদক থেকে দূরে রাখার প্রত্যয় সিএমপি কমিশনারের; ছেলেদের পাশাপাশি নারীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে মাঠে ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন গেমের অপব্যবহার থেকে দূরে রাখার প্রত্যয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ ক্রীড়া উৎসব।

গতকাল ২৬ সেপ্টেম্বর দামপাড়া পুলিশ লাইন্স ইনডোরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের ব্যবস্থাপনায় ‘১ম কমিউনিটি পুলিশ (অনূর্ধ্ব-২০) কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর দল বাছাইপর্ব সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় অন্বেষণ ও মাঠমুখী করার কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই জমজমাট ও উৎসবমুখর বাছাইপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “ক্রীড়ার মাধ্যমে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও তরুণ সমাজকে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করা সম্ভব। এটি কেবল একটি খেলা নয়, বরং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্পৃক্ততা বৃদ্ধির একটি অনন্য মাধ্যম।” তিনি আরও জোর দিয়ে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা ও অপরাধের পথ থেকে রক্ষা করতে হলে তাদের আবার মাঠমুখী করতে হবে এবং সুস্থ বিনোদনের আলো ছড়াতে মাঠের খেলার কোনো বিকল্প নেই।

এবারের আসরে সিএমপির দক্ষিণ বিভাগের আওতাধীন বিভিন্ন ইউনিটের অনূর্ধ্ব-২০ বছর বয়সী প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা অংশ নেন। এই প্রতিযোগিতার একটি অন্যতম প্রশংসনীয় দিক ছিল ছেলেদের পাশাপাশি নারী খেলোয়াড়দেরও স্বতঃস্ফূর্ত ও উল্লেখযোগ্য অংশগ্রহণ, যা ইনডোর স্টেডিয়ামে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্যায়ের সিএমপি দলের জন্য সেরা খেলোয়াড়দের নির্বাচিত করা হয়।

,

টুর্নামেন্টের এই বিশেষ আয়োজনে সিএমপির শীর্ষস্থানীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), সিএমপি; হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সিএমপি এবং মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), সিএমপি।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ), সিএমপি এবং নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), সিএমপি।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে পুরো আয়োজনটি উপভোগ করেন। মাঠের এই লড়াই ও সিএমপির এমন ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

দামপাড়ায় সিএমপি দক্ষিণ বিভাগের কাবাডি টুর্নামেন্টের বাছাইপর্ব সম্পন্ন

আপডেট সময় : ০৫:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬