নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া থানাধীন হুলাইনস্থ আজিম মঞ্জিলে আজিম ভাণ্ডার দরবার শরীফের ব্যবস্থাপনায় আজ হযরত শাহ সুফি আব্দুল আজিম মাইজভাণ্ডারী তথা আজিমন ফকির (আজু ফকির)-এর পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৬টায় দরবার শরীফ প্রাঙ্গণে এই আধ্যাত্মিক মহাসমাবেশের আয়োজন করা হয়
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের মধ্য দিয়ে ফাতেহা শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর দরবারের ঐতিহ্য অনুযায়ী পবিত্র খতমে গাউসিয়া শরীফ আদায়, মিলাদ-কিয়াম এবং শানে আউলিয়া পরিবেশন করা হয়।
উক্ত পবিত্র ফাতেহা শরীফে উপস্থিত ছিলেন আজিম ভাণ্ডার দরবার শরীফের প্রধান উপদেষ্টা কামরুদ্দিন চৌধুরী, বিশিষ্ট আলেম মওলানা ফারুক, হেলাল উদ্দিন রুবেল, মোহাম্মদ ওয়াহেদ এবং ফারুকসহ দরবারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক আশেকান, ভক্ত এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষ এই নূরানি মাহফিলে অংশ নেন।
মাহফিলে বক্তারা হযরত শাহ সুফি আব্দুল আজিম মাইজভাণ্ডারী (র.)-এর আধ্যাত্মিক জীবন ও সুফি দর্শনের ওপর আলোকপাত করেন। পরিশেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে ফাতেহা শরীফের সমাপ্তি ঘটে।
পটিয়ায় আজিম ভাণ্ডার দরবার শরীফের মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত
জনপ্রিয় সংবাদ














