।রনি মোহাম্মদ, (পর্তুগাল)_ জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পর্তুগালের লিসবন প্রবাসী বাংলাদেশীদের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন লিসবন শিল্পী গোষ্টির আয়োজনে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি সোলেমান মিয়া। রাতে অনুষ্ঠিত এ খেলার মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মোট আটটি দল অংশ গ্রহন করে।
তুমুল উত্তেজনাপুর্ন ফাইনাল খেলায় বেনফর্মোস ইয়াং স্টারস ৩-২ গোলে মারতিম মনিজ ডাইনামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফুটবলার সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আসাদুল্লাহ। খেলায় ধারা ভাস্যকার হিসেবে ছিলেন মোশাররাফ হোসেন এবং রেফারির দায়িত্বে ছিলেন রাসেল আহমদ।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন শিল্পী গোষ্টির প্রধান পৃষ্টপোষক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সোলেমান মিয়া, কামাল আহমদ, আরিফুর রহমান নাইম, মিজানুর রহমান, মাহবুব সুয়েদ প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্টানেআব্দুল্লাহ আল মামুন বলেন, প্রবাসের কর্ম ব্যাস্ততা কারনে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। খেলার শৃংখলা দেখে আমরা খুবই আনন্দিত। এই ধরনের খেলা আয়োজনে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। পরিশেষে মেডেল ও ট্রফি প্রদানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্টান।
পর্তুগালে বাংলাদেশিদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
জনপ্রিয় সংবাদ
















