ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ সাধারণ সম্পাদক নিখিলের ছোট ভাই সুফল গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 26

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলকে গ্রেপ্তারের করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিরপুর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃত সুফল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহসম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর এলাকায় সংঘটিত একাধিক নৃশংস সহিংসতার ঘটনায় সুফলের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তিনি ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের শীর্ষ নেতা মাইনুল হোসেন খান নিখিলের প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে নিখিল পলাতক থাকলেও তার ভাইয়ের মাধ্যমে এলাকায় গোপন তৎপরতা চালানো হচ্ছিল বলে গোয়েন্দা তথ্য ছিল।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুফলকে গ্রেপ্তারের জন্য আমরা গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মিরপুর থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি, যে মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, শুধু একটি মামলা নয়, সুফলের বিরুদ্ধে আরও ৪টি সুনির্দিষ্ট হত্যা মামলা রয়েছে এবং আন্দোলন নসাৎ করতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ২০টিরও বেশি মামলায় তাকে ‘ওয়ান্টেড’ আসামি হিসেবে খোঁজা হচ্ছিল। গ্রেপ্তার সুফলকে আজ আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

যুবলীগ সাধারণ সম্পাদক নিখিলের ছোট ভাই সুফল গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬