ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু মেগা প্রকল্প নয়, জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতা জরুরি: সাংসদ সাঈদ আল নোমান

  • আপডেট সময় : ০১:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 28

নিজস্ব প্রতিবেদক :

‎চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

‎সাঈদ আল নোমান বলেন, “সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলো যতই মেগা প্রকল্প হাতে নিক না কেন, আমাদের নিজেদের সচেতনতা ছাড়া জলাবদ্ধতার সমস্যা সম্পূর্ণরূপে নিরসন করা কোনোভাবেই সম্ভব নয়।” তিনি জোর দিয়ে বলেন, একটি শহরের উন্নয়ন কেবল অবকাঠামোগত মেগা প্রকল্পের ওপর নির্ভর করে না, বরং নাগরিকদের প্রাত্যহিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণ এখানে অন্যতম মুখ্য ভূমিকা পালন করে।

‎চট্টগ্রামের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা সংকট দূরীকরণে সংসদ সদস্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্বের কথা উল্লেখ করেন। তিনি নালা-খালে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। একই সাথে, শহরের পানি নিষ্কাশনের পথ সচল রাখতে ড্রেন ও খালের অবৈধ দখল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বজায় রাখতে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

‎তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই জনপ্রতিনিধি তাঁর বার্তায় বলেন, “আমাদের প্রাণের শহর চট্টগ্রামকে সারা দেশের মাঝে একটি অনন্য ‘মডেল নগরী’ হিসেবে গড়ে তুলতে হবে।” একটি সুন্দর ও উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টাকেই তিনি জলাবদ্ধতা মুক্ত আধুনিক শহর বিনির্মাণের সর্বোত্তম পন্থা হিসেবে অভিহিত করেন।

‎প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁর এই সময়োপযোগী ও দায়িত্বশীল বার্তা চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। পরিবেশ সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধি ও জনগণের এই যৌথ অংশীদারিত্বই পারে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দীর্ঘদিনের এই ক্ষতের স্থায়ী সমাধান করতে।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

শুধু মেগা প্রকল্প নয়, জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতা জরুরি: সাংসদ সাঈদ আল নোমান

আপডেট সময় : ০১:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬