ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের হানা, কেক ও ৫ মোটরসাইকেল ফেলে চম্পট ‘ছাত্রলীগ’ 

  • আপডেট সময় : ০৮:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 53

শরীয়তপুর প্রতিনিধি

পুলিশের গাড়ি দেখেই দে দৌড়! কেক কাটার উৎসবের আমেজ রূপ নিল আতঙ্কে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কেক ও ৫টি মোটরসাইকেল ফেলে চম্পট দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। সেখানে তারা একটি বড় কেক কাটার গোপন প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে জাজিরা থানা-পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের গাড়ি কাছাকাছি পৌঁছাতেই যুবকেরা উৎসবের সামগ্রী ও নিজেদের ব্যবহৃত ৫টি মোটরসাইকেল রাস্তায় ফেলে রেখে দিকবিদিক পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী ও কৌতূহলী এলাকাবাসীও ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক এবং ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া যুবকদের পরিচয় বা মোটরসাইকেলগুলোর মালিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জটলাটি ভেঙে যায় এবং যুবকেরা মোটরসাইকেল ফেলে পালায়। জব্দকৃত আলামত থানায় নেওয়া হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ ও জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের হানা, কেক ও ৫ মোটরসাইকেল ফেলে চম্পট ‘ছাত্রলীগ’ 

আপডেট সময় : ০৮:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬