ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২, ছাত্রদল নেতা বহিষ্কার

  • আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 24

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় অভিযানের টের পেয়ে পালিয়ে যান এক ছাত্রদল নেতা। তবে তাঁর কক্ষ থেকেই উদ্ধার করা হয় ৭০ বোতল বিদেশি মদ। এই ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ওই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার কবি দোভাষ লেনের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে ওই বাড়িতে যায়। মাদককারবারিরা তাদেরকে তিন তলা ভবনের নিচতলার একটি শয়নকক্ষে নিয়ে গেলে সেখানে অভিযান চালিয়ে মদসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফিরিঙ্গি বাজার এলাকার পুষ্পেন ব্যানার্জি (৫৮) এবং মিরসরাই এলাকার শামসুল ইসলাম (৪৭)। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান মোহাম্মদ আবু শাকিল সাগর (৩৩) নামে এক নেতা, যিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, আবু শাকিল সাগরের শয়নকক্ষ থেকেই ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৯৫ হাজার টাকা।

এদিকে মাদক কারবারে জড়িয়ে পড়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিল সাগরকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম নগর ছাত্রদল।

মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক চোরাইপথে দেশে আনা হয়েছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত ২ জন এবং পলাতক আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঈদ আল নোমানের নির্দেশে রাজপথে আকাশ, চট্টগ্রামে আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে ছাত্রদলের হুংকার

চট্টগ্রামে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬