নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামে তীব্র প্রতিরোধ বলয় গড়ে তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও তরুণ জননেতা সাঈদ আল নোমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় নগরজুড়ে এই প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
আজ বেলা ৩টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ শুরু হয়। পুরো কর্মসূচির মূল আকর্ষণ ও সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সাবেক সদস্য সচিব, সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক ও বর্তমান মহানগর ছাত্আরদলের আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ। তাঁরই সরাসরি ও গতিশীল নেতৃত্বে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে রাজপথে নেমে আসেন এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ বলেন, “আমাদের জননেতা এবং চট্টগ্রাম-১০ আসনের অভিভাবক সাঈদ আল নোমান ভাইয়ের স্পষ্ট বার্তা—এই দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই আর কোনোদিন হবে না। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি কোনো ধরনের নৈরাজ্য বা ষড়যন্ত্রের চেষ্টা করে, তবে ছাত্রদলের প্রতিটি কর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।” সাঈদ আল নোমান এমপির হাতকে শক্তিশালী করতে এবং নগরীতে শান্তির পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থান সাধারণ পথচারী ও নগরবাসীর প্রশংসা কুড়ায়। মিছিলে ইঞ্জিনিয়ার আকাশের সাথে রাজপথ কাঁপাতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ। তাদের মধ্যে অন্যতম হলেন—ছাত্রদল নেতা রেজাউল, রুবেল ও মাহফুজ।
এছাড়াও আইন কলেজ ছাত্রদল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ, পাহাড়তলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান রকি, পলিটেকনিক ছাত্রদল নেতা ইয়াছিন আজাদ, বকুল, আহাদ, সামিসহ তৃণমূল ও বিভিন্ন ইউনিটের শত শত ছাত্রদল নেতাকর্মী এই স্বতঃস্ফূর্ত মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশের নেতৃত্বে এই প্রতিরোধ আন্দোলন আরও জোরদার করা হবে।























