ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন জাকির হোসেন

  • আপডেট সময় : ০১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 44

শুলকবহরে মেয়র ও সাংসদ সাঈদ আল নোমানের পক্ষে উপহার বিতরণ

‎নিজস্ব প্রতিবেদক

‎নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের ৫০০ দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটল এক ব্যতিক্রমী মানবিক আয়োজনে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পক্ষে এই বিশাল উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

‎ আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী এ.কে কনভেনশন হলে এই মানবিক কর্মসূচির সফল বাস্তবায়ন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও ৮নং শুলকবহর ওয়ার্ড সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। তাঁর এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও মানবিক উদ্যোগ স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

‎চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ সেলিমের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের এবং প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল সংসদ সদস্য সাঈদ আল নোমানের। তবে জরুরি রাষ্ট্রীয় ও ব্যক্তিগত প্রয়োজনে শীর্ষ এই দুই নেতা বর্তমানে বিদেশ সফরে থাকায়, তাঁদের দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
‎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম খসরু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারেক রশীদ।

‎সভাপতির বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন বলেন, “আমাদের অভিভাবক চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং জননেতা সাঈদ আল নোমান ভাই সবসময় শুলকবহরবাসীর সুখ-দুঃখে পাশে আছেন। তাঁরা দূর প্রবাসে থাকলেও তাঁদের মন পড়ে আছে চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে। তাঁদের এই বার্তা ও উপহার নিয়েই আমরা আজ আপনাদের দুয়ারে হাজির হয়েছি। শুলকবহরের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা এবং আগামীতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের এপিএস সরওয়ার উদ্দীন চৌধুরী, চসিক মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী, শুলকবহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মনসুর, মহানগর যুবদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু এবং নগর স্বেচ্ছাসেবক দল নেতা জাফর হোসেন জনি।

‎মেয়র ও সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগকে সফল করতে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একঝাঁক শীর্ষ নেতাকর্মী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পাঁচলাইশ থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক সেলিম, থানা বিএনপি নেতা রায়হান উদ্দিন চৌধুরী জুয়েল, জেএম ওমর রানা এবং শুলকবহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুদ্দিন, সদস্য চান্দু মিয়া, আনোয়ার, পারভেজ ও আমিনুল ইসলাম বাবু।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাদেক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মাসুম, ইস্কান্দার মিয়া, যুবদল নেতা মো. সেলিমুদ্দীন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান, ছাত্রদলের আহ্বায়ক অভি এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. পারভেজ। পিছিয়ে ছিলেন না নারী নেত্রীরাও; তৃণমূলের নারীদের সংগঠিত করতে উপস্থিত ছিলেন রুমা আক্তার, নীহা, রানু বেগম, আনিকা, ফাহিমাসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

‎উপহার নিতে আসা স্থানীয় সাধারণ মানুষ জানান, মেয়রের পক্ষে জাকির হোসেনের এই সময়োপযোগী উদ্যোগ তাঁদের এই কঠিন সময়ে অনেক বড় স্বস্তি দিয়েছে। অনুষ্ঠান শেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ৫০০ অসহায় পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরলে পুলিশ অকার্যকর’: অডিও কেলেঙ্কারিতে ক্যান্টনমেন্টের ওসি প্রত্যাহার, হাতকড়া পরানোর দাবি

৫০০ অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন জাকির হোসেন

আপডেট সময় : ০১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬