ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ বিএনপি নেতা জসিম মাস্টারের পাশে পটিয়ার এমপি : অনুদান ও নগদ অর্থ হস্তান্তর

  • আপডেট সময় : ০৮:০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 5

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও প্রবীণ শিক্ষক মোঃ জসিম মাস্টারের পাশে দাঁড়িয়েছে ‘জিয়া পরিবার’। গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী এই রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় তাঁর উন্নত চিকিৎসার জন্য পটিয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে সরকারি অনুদান ফরম ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংসদ সদস্যের পক্ষে এই অনুদান ও অর্থ জসিম মাস্টারের হাতে তুলে দেন পটিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ফজলুল কাদের এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও সংসদ সদস্যের পিএ এস এম নয়ন।

নেতৃবৃন্দ অসুস্থ জসিম মাস্টারের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এমপি এনামুল হক এনামের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অনুদান হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মোঃ জসিম মাস্টারের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

জনপ্রিয় সংবাদ

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অসুস্থ বিএনপি নেতা জসিম মাস্টারের পাশে পটিয়ার এমপি : অনুদান ও নগদ অর্থ হস্তান্তর

আপডেট সময় : ০৮:০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬