ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

  • আপডেট সময় : ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 20

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সময়ের আধুনিক ও জটিল সাইবার অপরাধ রুখতে দেশের পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, কারিগরি দক্ষতা ও সার্বিক সক্ষমতা বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে আয়োজিত ‘সাইবার অপরাধ মামলা তদন্ত বিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তি মানুষের জীবন সহজ করার পাশাপাশি অপরাধীদের জন্যও নতুন হাতিয়ার হয়ে উঠেছে। প্রযুক্তির অপব্যবহার করে ডিজিটাল প্রতারণা, আর্থিক জালিয়াতি, হ্যাকিং, ব্ল্যাকমেইল ও অনলাইনে হয়রানির মতো ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। প্রচলিত সনাতন পদ্ধতির পুলিশিং দিয়ে এই ধরনের আধুনিক অপরাধ মোকাবিলা অসম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরন যেহেতু পাল্টাচ্ছে, তাই পুলিশিংয়ের ধরনেও আমূল পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে মাঠপর্যায়ের তদন্ত কর্মকর্তাদের প্রযুক্তিগত সক্ষমতা এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে তারা অপরাধীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে পারেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুলিশ প্রধান বলেন, “এই কোর্স থেকে অর্জিত বিশেষায়িত জ্ঞান শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মাঠপর্যায়ের অন্যান্য সহকর্মীদের মাঝেও তা ছড়িয়ে দিতে হবে, যেন দ্রুততম সময়ে আমরা দক্ষ সাইবার তদন্তকারীদের একটি শক্তিশালী দল গড়ে তুলতে পারি।” একই সাথে তিনি পুলিশ স্টাফ কলেজ ও পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং উইংকে নিয়মিত এই ধরণের বাস্তবমুখী প্রশিক্ষণের আয়োজন এবং প্রযুক্তির পরিবর্তনের সাথে মিল রেখে প্রশিক্ষণ মডিউল আপডেট করার নির্দেশ দেন।

১০ দিনব্যাপী চলমান এই বিশেষ টিওটি কোর্সে বিভিন্ন পদমর্যাদার ৩৩২ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা পরবর্তীতে মাঠপর্যায়ের তদন্তকারীদের মেন্টর বা ট্রেইনার হিসেবে দক্ষ করে তুলবেন।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরলে পুলিশ অকার্যকর’: অডিও কেলেঙ্কারিতে ক্যান্টনমেন্টের ওসি প্রত্যাহার, হাতকড়া পরানোর দাবি

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

আপডেট সময় : ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬