ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে একদিনে ৫৮৭ জন গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

  • আপডেট সময় : ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • 8

ইকবাল উদ্দিন ভুঁইয়া

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এই বিশেষ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। জেলাগুলোকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশালসংখ্যক গ্রেপ্তারের একটি বড় অংশই মাদক সংশ্লিষ্ট অপরাধী। ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে মোট ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সুনির্দিষ্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৪৭ জন—যার মধ্যে ২ জন বড় মাপের মাদক বহনকারী এবং ১৪৫ জন মাদকসেবী। এছাড়া চলমান নিয়মিত অন্যান্য মামলার সূত্র ধরে আরও ৬৬ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। এই সময়ের মধ্যে পুরো রেঞ্জে নতুন করে ৫১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকে আরও গতিশীল ও তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতে মাঠে ছিল ভ্রাম্যমাণ আদালত। মাদকবিরোধী এই বিশেষ তৎপরতায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে আদালত অপরাধীদের কাছ থেকে ৩২,২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

মাদকের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধের সাথে জড়িতদের ধরতেও পুলিশ কঠোর অবস্থান নেয়। অভিযানে বিভিন্ন নিয়মিত মামলায় ১২০ জন, পূর্ববর্তী মামলার আসামি ৭৩ জন এবং পরোয়ানামূলে (ওয়ারেন্ট) ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে আরও ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানকালে বিভিন্ন জেলার গোপন আস্তানা ও তল্লাশি চৌকি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩,২৬২ পিস ইয়াবা, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ৩০১ লিটার চোলাই মদ, ১৫৬ বোতল বিদেশি মদ ও ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল স্কাফ সিরাপ এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজ থেকে মাদকের মূল উৎপাটন করতে এই ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুশিয়ারি দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরলে পুলিশ অকার্যকর’: অডিও কেলেঙ্কারিতে ক্যান্টনমেন্টের ওসি প্রত্যাহার, হাতকড়া পরানোর দাবি

চট্টগ্রামে একদিনে ৫৮৭ জন গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

আপডেট সময় : ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬