ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে লাল-সবুজের দ্যুতি: মিস ওয়ার্ল্ডে সেরা ২৪-এ বাংলাদেশের সামানজার!

  • আপডেট সময় : ০৫:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 18

বিনোদন ডেস্ক

বিশ্বসুন্দরীদের মহা-উৎসবে এবার বুক ফুলিয়ে গল্প করার মতো একটা বড় খবর এনে দিলেন বাংলাদেশের মেয়ে সামানজার সাঈদ। ভিয়েতনামে বসা ৭৩তম মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে ১১১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন প্রতিযোগিতার অন্যতম সেরা বিভাগ ‘বিউটি উইথ আ পারপাস’-এর গ্লোবাল টপ ২৪-এ। শুধু তাই নয়, পুরো এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মধ্যে তাঁর প্রজেক্টটি সেরা ৬-এর তালিকায় জায়গা করে নিয়েছে। মুকুট জয় করা তো পরের কথা, এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই অর্জনটাই দেশের বিনোদন জগতের জন্য এক বিশাল প্রাপ্তি।

২৪ বছর বয়সী সামানজার পেশায় একজন বায়োকেমিস্ট্রি গ্র্যাজুয়েট। কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, তাঁর বুদ্ধিমত্তা আর মানবিক কাজ দিয়েই তিনি বিশ্বমঞ্চের বিচারকদের মন জয় করেছেন। প্রতিযোগিতায় তিনি তুলে ধরেছিলেন তাঁর বিশেষ মানবিক উদ্যোগ হাইজিন ফর হেলথ বাংলাদেশ)। এই প্রজেক্টের মাধ্যমে তিনি দেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, দাঁতের যত্ন এবং পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষার মতো জরুরি বিষয়গুলো পৌঁছে দেওয়ার কাজ করছেন। বিশ্ব দরবারে বাংলাদেশের একটি সামাজিক সমস্যা ও তার সমাধান সুন্দরভাবে তুলে ধরায় তাঁর এই প্রজেক্টটি দারুণ প্রশংসিত হয়েছে।

৫ সেপ্টেম্বর ভিয়েতনামের নহা ট্রাং শহরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এই আসরের গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বসুন্দরীর মূল মুকুটটি জিতে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের জো হ্যারি মোলা। আমাদের সামানজার মূল প্রতিযোগিতার ‘সেরা ৪০’-এ পৌঁছাতে না পারলেও, সামাজিক কাজের এই বিশাল স্বীকৃতি কিন্তু কোনো মুকুটের চেয়ে কম নয়। লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে এত উঁচুতে তুলে ধরার জন্য সামানজার এখন ভাসছেন দেশের মানুষের শুভেচ্ছার জোয়ারে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরলে পুলিশ অকার্যকর’: অডিও কেলেঙ্কারিতে ক্যান্টনমেন্টের ওসি প্রত্যাহার, হাতকড়া পরানোর দাবি

বিশ্বমঞ্চে লাল-সবুজের দ্যুতি: মিস ওয়ার্ল্ডে সেরা ২৪-এ বাংলাদেশের সামানজার!

আপডেট সময় : ০৫:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬